দেশের এ প্রজন্মেও সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’-এ শীর্ষস্থান অর্জনের মাধ্যমে যাত্রা শুরু করা এই শিল্পী এখন মৌলিক গান ও নাটকের গানে সমানতালে ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন দুটি খণ্ড নাটকের সূচনা সংগীতে। নির্মাতা রুবেল আনুশ পরিচালিত ‘কাঠের ফুল’ ও ‘নজর’ নাটকের টাইটেল গান গেয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি।
গান দুটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সৈয়দ নাফিস। ‘কাঠের
ফুল’ গানটি এককভাবে গেয়েছেন মৌমিতা, আর ‘নজর’ গানটি তিনি গেয়েছেন নাফিসের সঙ্গে দ্বৈত
কণ্ঠে। ইতোমধ্যেই নাটক দুটি প্রচারে এসেছে এবং গানগুলো দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক
সাড়া পাচ্ছে। মৌলিক গান গাওয়ার পাশাপাশি নাটকের গানেও নিজের দক্ষতা প্রমাণ করতে পেরে
উচ্ছ্বসিত এই শিল্পী।
তিনি বলেন, “ভালো কিছু গান করার সুযোগ পাচ্ছি—এটাই আমার জন্য বড় পাওয়া। নাটকের গানগুলোও প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি, যা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি এমন গান করতে চান, যা শ্রোতাদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে। নিজের পছন্দের কাজের মাধ্যমে একজন শিল্পী হিসেবে স্থায়ী পরিচিতি গড়াই তার লক্ষ্য। সব মিলিয়ে, ধারাবাহিকভাবে নতুন নতুন কাজের মাধ্যমে মৌমিতা বড়ুয়া সংগীতাঙ্গনে সম্ভাবনাময় কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন