সম্প্রতি শাকিব খান-কে নিয়ে প্রকাশিত হয়েছে নতুন এক উদযাপনের গান ‘জয়ধ্বনি’, যা মুক্তির পরপরই তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এটি কোনো সিনেমার গান নয়, বরং দেশের অপ্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী এই মিউজিক ভিডিও। গানটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। শাকিব খানের সঙ্গে এটিই তার প্রথম কাজ, আর প্রথম প্রজেক্টেই এই জুটি দর্শকদের চমকে দিয়েছে। কয়েকদিন ধরেই চলছিল গানটি নিয়ে জোর প্রচারণা।
আগে প্রকাশিত একটি ক্লিপ দেখে অনেকে ধারণা করেছিলেন এটি কোনো
বিজ্ঞাপন বা সিনেমার আইটেম সং। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে এটি প্রকাশ পায় একটি স্বতন্ত্র
মিউজিক ভিডিও হিসেবে। ভিডিওটি প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব
খানের নতুন লুক, নাচ এবং ভিজ্যুয়াল উপস্থাপনা। ওয়ার্ম কালার গ্রেডিং, সিনেম্যাটিক টেক্সচার
এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী ভিডিওটিকে আলাদা মাত্রা দিয়েছে। সাদা ও মেরুন রঙের
স্টাইলিশ পোশাক, চোখে রোদচশমা পরে শাকিবের নাচ দর্শকদের মুগ্ধ করেছে। ‘জয়ধ্বনি’ নির্মাণে
পৃষ্ঠপোষকতা করেছে এম-রাইজ।
শুধু বাংলাদেশ নয়, এই প্রজেক্টে কাজ করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা
ও তুরস্কের শিল্পী ও টেকনিক্যাল টিম, যা গানটির আন্তর্জাতিক মান নিশ্চিত করেছে। বৃহস্পতিবার
সন্ধ্যায় প্রকাশিত হওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় কোটি
দর্শক গানটি দেখেছেন। হাজার হাজার মন্তব্যে ভরে গেছে বিভিন্ন প্ল্যাটফর্ম। দর্শকদের
অনেকেই এটিকে বাংলার অন্যতম সেরা ‘সেলিব্রেশন অ্যান্থেম’ বলছেন। আবার কেউ কেউ বলছেন,
এটি দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় আয়োজনে তৈরি কোনো গান। ভিডিওতে ‘শহর থেকে গ্রামে, নিজের
দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’—এমন উদ্দীপনাময় কথার সঙ্গে উৎসবের আমেজে নাচতে দেখা
যায় শাকিব খানকে।
দর্শকদের ভাষায়, পুরো গানটিতেই রয়েছে ‘ইন্টারন্যাশনাল ভাইব’। বিশ্লেষকদের মতে, গানটি খুব দ্রুতই তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। পাশাপাশি টিকটক, ইনস্টাগ্রাম রিলসসহ বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্মেও ‘জয়ধ্বনি’র ট্রেন্ড দেখা যেতে পারে। সব মিলিয়ে, ‘জয়ধ্বনি’ শুধু একটি গান নয়—এটি একটি উদযাপন, যেখানে সংগীত, নৃত্য ও ভিজ্যুয়ালের সমন্বয়ে তৈরি হয়েছে নতুন এক অভিজ্ঞতা, যা ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন