সংবাদ

আটক সাংবাদিকদের জামিন চাইলেন নোয়াব সভাপতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৬:৩২ পিএম

আটক সাংবাদিকদের জামিন চাইলেন নোয়াব সভাপতি
দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী

জুলাই গণঅভ্যুত্থানের পর নানা অভিযোগে সাংবাদিকদের গ্রেপ্তার ও কারাগারে আটক রাখার বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি আটক সাংবাদিকদের জামিন দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

রোববার (৩ মে) রাজধানীর রমনা এলাকায় তথ্য ভবনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আটক সাংবাদিকদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে খুনের মামলা দিলেন কেন? সেই মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন?’

মানবজমিন সম্পাদক আরও বলেন, ‘মুক্তির বিষয়ে আমরা বলবো না। এই সাংবাদিকদের মামলা প্রত্যাহার করে তারপর তাদের মুক্তি দেন। তা না করেন, জামিনটা অন্তত দেন।’

আলোচনায় অংশগ্রহণকারীদের উদ্দেশ করে নোয়াব সভাপতি বলেন, ‘আপনারা আর যাই করেন, অনুগত সাংবাদিক তৈরি করবেন না। দলের সাংবাদিক হিসেবে যদি কাজ করেন, আবার একই পরিণতি হবে। আজ কী অবস্থা হলো, যারা জেলখানায় আছেন, কেউ পলাতক আছেন, কেউ এমনিতে আছেন।’

এ সময় সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা বিষয়টা রিভিউ করেন। কয়দিন আগে প্রধানমন্ত্রী আমাদের কথা দিয়েছেন, তিনি বিষয়টা রিভিউ করবেন। আমি মনে করি, দ্রুত এটা যদি রিভিউ করেন, তাহলে বাংলাদেশের সাংবাদিকরা অন্তত একটু স্বস্তি পাবেন।’

মতিউর রহমান চৌধুরী বলেন, ‘অপরাধ হয়, হতেই পারে। অপরাধ কারা করেছেন, সেটা এই প্রসঙ্গে আমি যেতে চাই না। কিন্তু ঢালাও খুনের মামলা, বিনা বিচারে আটক রাখা- এটা এই মুক্ত গণমাধ্যম দিবসের যে চেতনা, তার সম্পূর্ণ পরিপন্থি। এখান থেকে আমাদের বের হতে হলে আমি মন্ত্রীকে বলবো, আপনি নিজে উদ্যোগ নিয়ে এই বিষয়টির একটা সুরাহা করেন। একটা পথ খুঁজে বের করেন।’

নোয়াব সভাপতির এই বক্তব্যের আগে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তবে আটক সাংবাদিকদের প্রসঙ্গে তিনি তৎক্ষণাৎ কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। সাংবাদিকদের মুক্তির দাবিতে দেশে-বিদেশে বেশ কয়েকটি সংগঠন সরব হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

আটক সাংবাদিকদের জামিন চাইলেন নোয়াব সভাপতি

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত