সংবাদ

জলাবদ্ধতা: বর্ষার আগেই ব্যবস্থা নিন

প্রকাশ: ৩ মে ২০২৬, ০৭:২২ পিএম

জলাবদ্ধতা: বর্ষার আগেই ব্যবস্থা নিন

রাজধানীতে ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্ষা শুরুর আগেই এমন পরিস্থিতি নগরবাসীর উদ্বেগ বাড়িয়েছে। অল্প সময়ের বৃষ্টিতেই সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই চিত্র চট্টগ্রামেও দেখা গেছে। 

ঢাকায় দুই সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে ১৭শ’ কোটি টাকার প্রকল্প নিয়েছে। ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণের কাজ চলছে। কিন্তু এসব কাজে ধীরগতি লক্ষণীয়। দীর্ঘদিন ধরে খাল ও ড্রেন পরিষ্কার না করার ফল এখন ভোগ করতে হচ্ছে। সিটি করপোরেশন কর্মকর্তারা অতীতের অনিয়ম স্বীকার করেছেন এবং নতুন করে কাজ শুরু করার কথা বলছেন। 

নগর পরিকল্পনাবিদদের মতে, শুধু অবকাঠামো নির্মাণ করাই যথেষ্ট নয়। সমšি^ত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন। ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতেহবে। খাল ও নালায় ময়লা জমে থাকলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। এ সমস্যা সমাধান ছাড়া নতুন প্রকল্পের সুফল পাওয়া কঠিন। 

ঢাকা ও চট্টগ্রামের সাম্প্রতিক অভিজ্ঞতা দেখায়, পরিকল্পনার ঘাটতি ও বাস্তবায়নে দুর্বলতা এখনও রয়ে গেছে। প্রকল্পের কাজের গতি ও মান নিশ্চিত করা জরুরি। কাজের জবাবদিহিতা নিশ্চিত না হলে অনিয়ম দূর করা কঠিন হবে। 

বর্ষা মৌসুম সামনে রেখে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন। স্বল্প মেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে বলে আমরা আশা করতে চাই।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

জলাবদ্ধতা: বর্ষার আগেই ব্যবস্থা নিন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত