ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষি ও পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে ৬ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩ মে) সকালে সদর ও গাজীরটেক ইউনিয়নে পৃথক দুটি অংশে এ খননকাজের উদ্বোধন করা হয়। সরকারের বিশেষ এই উদ্যোগে স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের সবুল্ল্যা শিকদার ডাঙ্গী থেকে সর্দার বাড়ি ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার এবং গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার থেকে তেইলী বাড়ি গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার—মোট ৬ কিলোমিটার খাল খনন করা হবে। এই উদ্যোগ স্থানীয় কৃষিনির্ভর অর্থনীতিতে গতি আনবে বলে আশা করছে প্রশাসন।
খননকাজের উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। আনুষ্ঠানিকভাবে কোদাল দিয়ে মাটি কেটে প্রকল্পের সূচনা করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘একসময় বাংলার প্রতিটি গৃহস্থের গোলায় ধান আর নদীতে রুপালি মাছের প্রাচুর্য ছিল। কিন্তু ফারাক্কার বিরূপ প্রভাব ও প্রকৃতির বিবর্তনে সেই ঐতিহ্য আজ বিলীনপ্রায়। খাল খননের মাধ্যমে আমরা সেই সমৃদ্ধি ফিরিয়ে আনার চেষ্টা করছি। খাল খনন কেবল মাটি কাটা নয়, এটি মূলত প্রাণ-প্রকৃতি ও কৃষিকে বাঁচিয়ে রাখার লড়াই।’
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সেচব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে সহায়ক হবে। পাশাপাশি খালে মাছের উৎপাদন বৃদ্ধি এবং পাড়ে পরিকল্পিত বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মেশকাতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন