সংবাদ

শেষ পর্যায়ে আড়িয়াল খাঁ সেতুর নির্মাণকাজ

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

শেষ পর্যায়ে আড়িয়াল খাঁ সেতুর নির্মাণকাজ
ফরিদপুরের ভাঙায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন ৩১৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু। ছবি : সংবাদ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত হচ্ছে ৩১৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু। সেতুর নির্মাণকাজ শেষ হলে পার্শ্ববর্তী চারটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে।

ভাঙ্গা, সদরপুর ও মাদারীপুরের শিবচর উপজেলার মোহনায় এই সেতুর অবস্থান। সেতুটি চালু হলে এই তিন উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ ও যাতায়াতের নতুন এক মিলনমেলা তৈরি হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদে সেতুর অভাবে দীর্ঘকাল ধরে চান্দা ইউনিয়নসহ আশপাশের চারটি ইউনিয়নের মানুষকে ১০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হতো। সেতুটি চালু হলে এই দূরত্ব কমে মাত্র ১ কিলোমিটারে নেমে আসবে। এতে যাতায়াত সুবিধার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই অঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ, বিশেষ করে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য পরিবহনে সবচেয়ে বেশি সুফল পাবেন।

নদীতীরের বাসিন্দারা জানান, এই সেতু তাদের বহু বছরের স্বপ্ন। এটি চালু হলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন।

ভাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. মালিক নাজমুল হাসান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এই সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, ‘এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আমরা কাজের সর্বোচ্চ মান নিশ্চিত করছি। আশা করা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হবে এবং তা যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

প্রকল্পের পরামর্শক মেহেদী হাসান বাপ্পি জানান, ৩১৫ মিটারের এই পিসি গার্ডার সেতুটি এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। এটি সম্পন্ন হলে আশপাশের গ্রামগুলোর আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয়ভাবে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম জানান, দ্রুততম সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই সেতুটি জনগণের সেবায় চালু করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

শেষ পর্যায়ে আড়িয়াল খাঁ সেতুর নির্মাণকাজ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত