সংবাদ

কঙ্গোর সা‌থে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগিজদের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০৮ এএম

কঙ্গোর সা‌থে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগিজদের

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হতাশাজনক এক ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য বিদায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হাউস্টন স্টেডিয়ামে সমানে সমান লড়ে পর্তুগিজদের ১-১ গোল ব্যবধানে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। ম্যাচের শুরুতেই অবশ্য স্কোরের খাতা খুলেছিল পর্তুগাল।

খেলার বয়স মাত্র ৫ মিনিট পার হতেই গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন হোয়াও নেভেস। ডান প্রান্ত থেকে ফুল-ব্যাক হোয়াও ক্যানসালো নিচু করে বক্সের সামনে বল পাঠান। ডিআর কঙ্গোর রক্ষণভাগ সেটি আংশিক ক্লিয়ার করলেও বলটি আবার ফিরে আসে। এরপর বাম দিক থেকে পেদ্রো একটি নিখুঁত ক্রস ভাসিয়ে দিলে মাঝখানে অবিশ্বাস্যভাবে উঠে এসে জোয়াও নেভেস লুপিং হেডে বল জালে জড়িয়ে দেন।
এই গোলের মাধ্যমে ২১ বছর ২৬৩ দিন বয়সী নেভেস বিশ্বকাপে পর্তুগালের তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন।
​পর্তুগালের গোল হজমের পর ডিআর কঙ্গো অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দেওয়ার চেষ্টা করেছিল। ইয়োনে ভিসার বাঁ পায়ের শট পর্তুগাল রক্ষণের ভিড়ের ফাঁক দিয়ে অল্পের জন্য পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ম্যাচের ৩০ মিনিটে হোয়াও ক্যানসালো ডিআর কঙ্গোর পেনাল্টি বক্সের ভেতর দিয়ে নিচু মাপা এক পাস পাঠান। সেই বল ধরতে তির্যকভাবে দৌড় দেন রোনালদো, তবে বক্সে অল্পের জন্য তিনি বলের নাগাল পাননি। তিন মিনিট পর পর্তুগালের একটি ফ্রি-কিক থেকে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে কঙ্গো। এদো কায়েমবে চমৎকারভাবে রেনাতো ভেইগার চ্যালেঞ্জ এড়িয়ে শট নেওয়ার জন্য জায়গা তৈরি করেন। কায়েম্বের নেওয়া সেই শটটি থমাস আরোহোর গায়ে লেগে দিক পরিবর্তন করলেও পর্তুগালের গোলরক্ষক কস্তা বলটি রুখে দেন।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে চমক দেখায় কঙ্গো। কর্নার থেকে ছোট পাসে বল পেয়ে আর্থার মাসুয়াকু বক্সের মধ্যে দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন এবং লাল জার্সিধারী পর্তুগিজ ডিফেন্ডারদের ভিড়ের মাঝে সবচেয়ে উঁচুতে লাফিয়ে উঠে ইয়নে ভিসা হেডে বল গোলের কোণে পাঠিয়ে স্কোরলাইন ১-১ করেন। এটি ডিআর কঙ্গোর ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোল।
​দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই চলে সমান তালে। ম্যাচের ৫৫ মিনিটে ক্যানসেলো অসাধারণ দক্ষতায় এক অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকে বল সরাসরি জালের ওপরে পাঠিয়ে দিলেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়ে যায়।
এর পরের মিনিটেই কঙ্গোর সুযোগ এলেও কেদ্রিক বাবাম্বুর জোরালো শট পোস্টে আঘাত করলে তারা গোলবঞ্চিত হয়। পুরো ম্যাচে পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো গোলমুখে কোনো কার্যকর শট নিতে পারেননি এবং বেশ কিছু সুযোগ নষ্ট করেন। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কঙ্গোর সা‌থে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগিজদের

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত