সংবাদ

কৃষকের স্বপ্ন এখন পানির নিচে, প্রভাবশালীরা কি ফসলের চেয়েও বড়?

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৪ মে ২০২৬, ১০:০৩ পিএম

 কৃষকের স্বপ্ন এখন পানির নিচে, প্রভাবশালীরা কি ফসলের চেয়েও বড়?
চুনারুঘাটের ধলাজাই খাল খনন সম্পন্ন না হওয়ায় জলাবদ্ধতায় তলিয়ে গেছে কৃষকের পাকা বোরো ধান। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে প্রভাবশালী কিছু ব্যক্তির বাধার মুখে ‘ধলাজাই খাল’ খনন বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক একর জমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। সাম্প্রতিক ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফসল হারিয়ে এখন দিশেহারা এলাকার শত শত কৃষক।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে ওই খালটি খননের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী এতে বাধা দেয়। ফলে দরপত্র হওয়া সত্ত্বেও খালটি সময়মতো খনন করা সম্ভব হয়নি। এতে বৃষ্টির পানি সময়মতো নামতে না পেরে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বাম্পার ফলনের আশায় থাকা কৃষকদের স্বপ্ন এখন জলের নিচে।

স্থানীয় কৃষকেরা বলেন, সময়মতো খাল খনন সম্পন্ন হলে জমিতে পানি জমে থাকত না এবং তাদের পাকা ধানের এমন ক্ষতি হতো না। তারা আরও বলেন, যারা জনস্বার্থবিরোধী এ কাজে বাধা দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। দ্রুত এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। জনস্বার্থে খালটি দ্রুত খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

কৃষকের স্বপ্ন এখন পানির নিচে, প্রভাবশালীরা কি ফসলের চেয়েও বড়?

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে প্রভাবশালী কিছু ব্যক্তির বাধার মুখে ‘ধলাজাই খাল’ খনন বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক একর জমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। সাম্প্রতিক ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফসল হারিয়ে এখন দিশেহারা এলাকার শত শত কৃষক।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে ওই খালটি খননের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী এতে বাধা দেয়। ফলে দরপত্র হওয়া সত্ত্বেও খালটি সময়মতো খনন করা সম্ভব হয়নি। এতে বৃষ্টির পানি সময়মতো নামতে না পেরে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বাম্পার ফলনের আশায় থাকা কৃষকদের স্বপ্ন এখন জলের নিচে।

স্থানীয় কৃষকেরা বলেন, সময়মতো খাল খনন সম্পন্ন হলে জমিতে পানি জমে থাকত না এবং তাদের পাকা ধানের এমন ক্ষতি হতো না। তারা আরও বলেন, যারা জনস্বার্থবিরোধী এ কাজে বাধা দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। দ্রুত এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। জনস্বার্থে খালটি দ্রুত খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত