সংবাদ

দোহারে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি,নবাবগঞ্জ(ঢাকা)
প্রতিনিধি,নবাবগঞ্জ(ঢাকা)
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৮:২৩ পিএম

দোহারে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মতবিনিময় সভা। ছবিঃ সংবাদ

ঢাকার দোহার উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনকে সামনে রেখে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আসন্ন বিতর্ক প্রতিযোগিতায় গ্রুপ পর্যায়ের বিষয় নির্ধারণ করা হয়েছে “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”। সেমিফাইনালের বিষয় “দুর্নীতির জন্য ব্যক্তি নয়, সমাজই বেশি দায়ী” এবং ফাইনালের বিষয় “প্রতিকার নয়, প্রতিরোধই দুর্নীতি দমনের সর্বোত্তম পন্থা”। এসব বিষয়ে শিক্ষার্থীরা যুক্তিতর্কের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরবে।

এ সময় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর রশিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি ডাঃ মহিউল মিল্লাত, সাবিনা ইয়াসমিন, সোহরাব উদ্দিন, নিগার সুলতানা সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

দোহারে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ঢাকার দোহার উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনকে সামনে রেখে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আসন্ন বিতর্ক প্রতিযোগিতায় গ্রুপ পর্যায়ের বিষয় নির্ধারণ করা হয়েছে “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”। সেমিফাইনালের বিষয় “দুর্নীতির জন্য ব্যক্তি নয়, সমাজই বেশি দায়ী” এবং ফাইনালের বিষয় “প্রতিকার নয়, প্রতিরোধই দুর্নীতি দমনের সর্বোত্তম পন্থা”। এসব বিষয়ে শিক্ষার্থীরা যুক্তিতর্কের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরবে।

এ সময় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর রশিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি ডাঃ মহিউল মিল্লাত, সাবিনা ইয়াসমিন, সোহরাব উদ্দিন, নিগার সুলতানা সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত