মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় এক অজ্ঞাত নারীর (৩৫) মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। হাইওয়ে পুলিশের ধারণা তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চলন্ত কোনো গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আল মামুন জানান, নিহত নারী মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারে। তাই তার পরিচয় শনাক্ত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। পরিচয় পাওয়া না গেলে অজ্ঞাত হিসেবেই মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন