সংবাদ

তারাগঞ্জ ফিলিং স্টেশনে ঝটিকা অভিযানে ১৩০ লিটার পেট্রোল জব্দ

প্রতিনিধি, রংপুর (তারাগঞ্জ)
প্রতিনিধি, রংপুর (তারাগঞ্জ)
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

তারাগঞ্জ ফিলিং স্টেশনে ঝটিকা অভিযানে ১৩০ লিটার পেট্রোল জব্দ
ছবি : সংবাদ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদ করার দায়ে 'মেসার্স আরবি ফিলিং স্টেশনকে' ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১৩০ লিটার পেট্রোল জব্দ করে তা বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে। 

সোমবার (৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্বে এ ঝটিকা অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স আরবি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে এবং অগ্নিনিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে প্লাস্টিকের জারে পেট্রোল মজুদ রাখা হয়েছে। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।একইসঙ্গে জব্দকৃত ১৩০ লিটার পেট্রোল প্রচলিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, নিরাপদ জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জারকিন বা অনিরাপদ পাত্রে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর নজরদারি চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

তারাগঞ্জ ফিলিং স্টেশনে ঝটিকা অভিযানে ১৩০ লিটার পেট্রোল জব্দ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদ করার দায়ে 'মেসার্স আরবি ফিলিং স্টেশনকে' ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১৩০ লিটার পেট্রোল জব্দ করে তা বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে। 

সোমবার (৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্বে এ ঝটিকা অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স আরবি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে এবং অগ্নিনিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে প্লাস্টিকের জারে পেট্রোল মজুদ রাখা হয়েছে। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।একইসঙ্গে জব্দকৃত ১৩০ লিটার পেট্রোল প্রচলিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, নিরাপদ জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জারকিন বা অনিরাপদ পাত্রে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর নজরদারি চলমান থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত