সংবাদ

শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি রিজভীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ মে ২০২৬, ০৭:০৪ পিএম

শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে এক শ্রমিক সমাবেশে তিনি এ আহ্বান জানান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।

তিনি বলেন, জাতীয় মানসম্মত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি এবং শ্রমিকদের বিপুল সংখ্যক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা দ্রুত নিষ্পত্তি করা অত্যন্ত জরুরি।

রিজভী তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপচারিতায় বর্তমান সরকারের শুরুর কার্যক্রম ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে কৃষক দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া পদক্ষেপ এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন সংকট মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়াকে মানুষ ইতিবাচকভাবে দেখছে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের সংকট পরিস্থিতিতে বাজারে দীর্ঘলাইন না থাকা এবং সুনামগঞ্জ মৌলভীবাজারের অসময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের ক্ষতিপূরণের ঘোষণা সরকারের দক্ষতার পরিচায়ক। এসব পদক্ষেপ শুরুতে ভালো বার্তা দিলেও ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষা করাই হবে বড় চ্যালেঞ্জ।

বক্তব্যের এক পর্যায়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারপার্সন তারেক রহমানের প্রসঙ্গ টেনে রিজভী শ্রমিকদের অধিকার কল্যাণে তাদের রাজনৈতিক অঙ্গীকারের কথা স্মরণ করেন।

তিনি দেশের শিল্প খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা এবং বিদ্যুৎখাতের নীতিগত সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান . আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি রিজভীর

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত