আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবার সেই আলোচনাকে আরও উসকে দিয়ে ভোটারদের জন্য এক ঘোষণা দিলেন তিনি।
আসিফ
মাহমুদ জানিয়েছেন, তিনি যদি নির্বাচিত
হতে পারেন তবে ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশনের বাসিন্দাদের আর কোনো ময়লার
বিল পরিশোধ করতে হবে না।
শনিবার
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে
তিনি এই প্রতিশ্রুতি দেন।
স্ট্যাটাসে
আসিফ মাহমুদ পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, "আমি নির্বাচিত হলে,
ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল
দিতে হবে না।"
ময়লার
বিল মওকুফের পাশাপাশি এই সেবা কার্যক্রমের
সঙ্গে যুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের স্বার্থের বিষয়েও আশ্বস্ত করেছেন তিনি। আসিফ মাহমুদ জানিয়েছেন,
এই পরিকল্পনাটি এমন এক পদ্ধতিতে
বাস্তবায়ন করা হবে যাতে
নগরবাসীকে আর্থিক বোঝা বইতে না
হয়, আবার পরিচ্ছন্নতাকর্মীরাও যাতে কোনো
ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন না হন। তিনি
উল্লেখ করেন, "এমনভাবে বাস্তবায়ন করা হবে যে
পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।"

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন