ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতিকে নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ মে) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব
মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের
(নম্বর-৫০২২/২০২৬) গত ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে ২ মে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র
পুনরায় যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়ায়
তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নুসরাত তাবাসসুমের এই গেজেট প্রকাশ নিয়ে রাজনৈতিক ও আইনি
মহলে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। গত রোববার (৩ মে) এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন
উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের
কাছে লিখিত অনুরোধ জানিয়েছিলেন।
মনিরা শারমিন তাঁর চিঠিতে উল্লেখ করেছিলেন যে, রিটার্নিং
কর্মকর্তার গত ২৩ ও ২৭ এপ্রিলের আপিল আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট
বিভাগে একটি রিট আবেদন করেছেন। তবে আইনি সকল প্রক্রিয়া যাচাই শেষে কমিশন শেষ পর্যন্ত
নুসরাত তাবাসসুমকেই সংরক্ষিত আসনের সদস্য হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিল।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন