সংবাদ

ভারতে যে-ই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ মে ২০২৬, ০১:৩১ পিএম

ভারতে যে-ই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর

ভারতে ক্ষমতার পরিবর্তন বা রাজনৈতিক মেরুকরণ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ভারতের লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ভারতের জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন। এটি তাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচিতদের বিএনপি অভিনন্দন জানায়।” তিনি আরও স্পষ্ট করেন যে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার চেয়ে নিজ দেশের জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়াই বিএনপির মূল লক্ষ্য।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “বর্তমান সরকার নানা সংকটের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে।” জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, “আগামী দিনের রাজনীতি হবে নিছক ক্ষমতার জন্য নয়, বরং গণমানুষের কল্যাণের জন্য। আমাদের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। জনস্বার্থের বাইরে এই সরকার কোনো পদক্ষেপ নেবে না।”

শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ভারতে যে-ই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ভারতে ক্ষমতার পরিবর্তন বা রাজনৈতিক মেরুকরণ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ভারতের লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ভারতের জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন। এটি তাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচিতদের বিএনপি অভিনন্দন জানায়।” তিনি আরও স্পষ্ট করেন যে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার চেয়ে নিজ দেশের জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়াই বিএনপির মূল লক্ষ্য।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “বর্তমান সরকার নানা সংকটের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে।” জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, “আগামী দিনের রাজনীতি হবে নিছক ক্ষমতার জন্য নয়, বরং গণমানুষের কল্যাণের জন্য। আমাদের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। জনস্বার্থের বাইরে এই সরকার কোনো পদক্ষেপ নেবে না।”

শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত