যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তিকে অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দলের
সঙ্গে বৈঠকের পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন
মহলে চলা সমালোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "যুক্তরাষ্ট্রের
সঙ্গে বাণিজ্য চুক্তিটি খুব ভালো হয়েছে। যারা এটি নিয়ে সমালোচনা করছেন, তারা যদি অন্যান্য
দেশের সঙ্গে হওয়া একই ধরনের চুক্তির তুলনামূলক চিত্র দেখেন, তবে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা
বুঝতে পারবেন।" তিনি আরও উল্লেখ করেন যে, এই চুক্তি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও
আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দুয়ার খুলে দেবে।
ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য
এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধির (অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ) একটি
প্রতিনিধি দল বর্তমানে ঢাকা সফর করছে। এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য
ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরালো করা।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে
দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন কারিগরি
ও কৌশলগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই আলোচনার মাধ্যমে
সামনের দিনগুলোতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক
সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন