সংবাদ

গৌরনদীতে বৃষ্টির পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৪:৫২ পিএম

গৌরনদীতে বৃষ্টির পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন
পানিতে তলিয়ে যাওয়া পাকা বোরো ধান কাটার চেষ্টা। ছবি : সংবাদ

বরিশালের গৌরনদী উপজেলায় বোরো ধান কাটার মুহূর্তে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। পাকা ধান এখন পানির নিচে, আর সেই সঙ্গে ডুবছে কৃষকের সারা বছরের স্বপ্ন। চোখের সামনে পচে যাওয়া ফসল দেখে এখন কেবলই দীর্ঘশ্বাস ফেলছেন এই অঞ্চলের হাজারো কৃষক।

সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন মাঠে পাকা বোরো ধানের ওপর এখন থইথই করছে পানি। কোথাও কোথাও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, আবার কোথাও খেত থেকে ধান কেটে আনলেও তা শুকানোর মতো জায়গা নেই। মাঠ ও গৃহস্থের উঠান বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে যাওয়ায় কৃষকেরা বাধ্য হয়ে সড়কের ওপর ধান মাড়াই করছেন। সেখানেও বৃষ্টির বাগড়ায় ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

কৃষকেরা জানিয়েছেন, বোরো ধানের ফলন এবার বেশ ভালো হয়েছিল। কয়েক দিন পরেই নির্বিঘ্নে ঘরে ফসল তোলার কথা ছিল। কিন্তু হঠাৎ প্রকৃতির এই বৈরী আচরণ সব ওলটপালট করে দিয়েছে। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকায় ধানে পচন ধরছে, যা গবাদিপশুর খাবারেরও অযোগ্য হয়ে পড়ছে।

উপজেলার কয়েকজন চাষি আক্ষেপ করে বলেন, ‘সারা বছরের হাড়ভাঙা খাটুনি আর ঋণের টাকায় আবাদ করা ফসল এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। এখন ধারদেনা শোধ করব কীভাবে আর আগামী দিনগুলোই বা কীভাবে চলবে, তা নিয়ে কোনো দিশা পাচ্ছি না।’

গৌরনদীর মাঠগুলোতে এখন আর ধান কাটার আনন্দ নেই, চারদিকে কেবলই হাহাকার। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখন সরকারি সহায়তার আশায় পথ চেয়ে আছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গৌরনদীতে বৃষ্টির পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত