সংবাদ

ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৯:১৬ পিএম

ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আবদুল কুদ্দুস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল কুদ্দুস ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে কাজ করছিলেন আবদুল কুদ্দুস। এ সময় আকাশে কালো মেঘ জমে মুষলধারে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়েই তিনি এই দুর্ঘটনার শিকার হন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আবদুল কুদ্দুস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল কুদ্দুস ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে কাজ করছিলেন আবদুল কুদ্দুস। এ সময় আকাশে কালো মেঘ জমে মুষলধারে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়েই তিনি এই দুর্ঘটনার শিকার হন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত