সংবাদ

রাজনীতি থেকে কি দূরে সরছেন দেব?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৯:৫৪ এএম

রাজনীতি থেকে কি দূরে সরছেন দেব?

ওপার বাংলার রূপালি পর্দার হার্টথ্রব নায়ক এবং তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী সংসদ সদস্য দেব কি তবে রাজনীতির ময়দান থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল এবং রাজ্যে তৃণমূলের পরাজয়ের পর দেবের সাম্প্রতিক মন্তব্য এই প্রশ্নকেই উসকে দিয়েছে। দেব স্পষ্ট করেছেন, এখন থেকে তিনি রাজনীতির চেয়ে অভিনয়েই বেশি মনোযোগী হতে চান।

বাংলা চলচ্চিত্র জগত বা টালিউডে রাজনীতির নেতিবাচক প্রভাব নিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করেছেন দেব। তার মতে, কাজের জায়গায় রাজনীতি ঢুকে পড়ার ফলে পরিবেশ দমবন্ধ হয়ে উঠেছিল। প্রযোজকদের ওপর চাপ সৃষ্টি থেকে শুরু করে ভিন্ন মতাদর্শের শিল্পীদের ‘ব্যান’ বা নিষিদ্ধ করার সংস্কৃতির কড়া সমালোচনা করেন তিনি। তবে দেবের দাবি, তিনি নিজে কখনোই এই নোংরা রাজনীতির অংশ হননি; বরং বরাবরই এর উল্টো পথে হেঁটেছেন।

যখন রাজনৈতিক কারণে অনেক শিল্পী কাজ হারাচ্ছিলেন, দেব তখন নিজের প্রযোজনায় তাদের সুযোগ করে দিয়েছেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যের মতো শিল্পীদের নিজের সিনেমায় জায়গা দিয়েছেন তিনি। দেব মনে করেন, শিল্পের জায়গায় রাজনৈতিক ভেদাভেদ থাকা উচিত নয়।

দেবের জন্য এই সময়টা বেশ অম্লমধুর। একদিকে রাজ্যে তার দল তৃণমূলের পরাজয়, অন্যদিকে প্রিয় পোষ্য ‘লাকি’র আকস্মিক মৃত্যু—সব মিলিয়ে মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন এই তারকা। এরই মধ্যে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, দেব কি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দেব ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন: "রাজনীতি না করলে আমার চলবে না এমনটা ঠিক নয়।"

আগামী দিনে তার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও দেব স্পষ্ট করেছেন যে, অভিনয়ই তার আসল জায়গা। রাজনীতির চেয়ে সিনেমা এবং অভিনয়ের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের মনের কাছাকাছি থাকতে চান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজনীতি থেকে কি দূরে সরছেন দেব?

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত