সংবাদ

জিয়াউর রহমানের মতো নেতা হওয়ার আহ্বান এমপির

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

জিয়াউর রহমানের মতো নেতা হওয়ার আহ্বান এমপির
সাপাহার সরকারি ডিগ্রি কলেজে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি মোস্তাফিজুর রহমান। ছবি : সংবাদ

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রকৃত নেতা হতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে, যাতে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নওগাঁর সাপাহার সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য বলেন, ‘দেশকে এগিয়ে নিতে সুশিক্ষার বিকল্প নেই। দেশে শিক্ষিত মানুষের অভাব না থাকলেও সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাজির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্যে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিকতা অর্জনের মাধ্যমেই একজন মানুষ প্রকৃত অর্থে আলোকিত হতে পারে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, সুশিক্ষিত প্রজন্মই সমাজ ও রাষ্ট্রকে বদলে দিতে পারে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জিয়াউর রহমানের মতো নেতা হওয়ার আহ্বান এমপির

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত