সংবাদ

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই : নজরুল ইসলাম খান

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৯:৩০ পিএম

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই : নজরুল ইসলাম খান
ইসলামপুরের মলমগঞ্জ বাজারে পথসভায় বক্তব্য দেন নজরুল ইসলাম খান। ছবি : সংবাদ

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা ও দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমাদের সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।’ এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‘ওরা ১১ জন স্মৃতি পরিষদ’-এর সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম সহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

পথসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই : নজরুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা ও দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমাদের সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।’ এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‘ওরা ১১ জন স্মৃতি পরিষদ’-এর সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম সহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

পথসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত