সংবাদ

বগুড়া সিটি করপোরেশন অনুমোদন, উপজেলা আরো ৫টি

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৯:৩৫ পিএম

বগুড়া সিটি করপোরেশন অনুমোদন, উপজেলা আরো ৫টি
বগুড়া সিটি করপোরেশন।

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’। 

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ তথ্য জানানো হয়।

দেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশন আছে। বগুড়া নিয়ে সিটি করপোরেশনের সংখ্যা হবে ১৩টি। উপজেলা আছে ৪৯৫টি। নতুন এই ৫টি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।

নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

স্থানীয়দের উচ্ছ্বাস

বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল- বিভাগ ও সিটি করপোরেশন, বিমান বন্দর, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও সারিয়াকান্দি-জামালপুর দ্বিতীয় যমুনা সেতু।

স্থানীয় সূত্র জানায়, বহুল আকাঙ্খিত ‘বগুড়া সিটি করপোরেশন’ নিকারে অনুমোদন পাওয়ার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ২০ এপ্রিল বগুড়া পৌরসভা চত্বরে সিটি করপোরেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ১৭ দিনের মাথায় বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়া সিটি করপোরেশন অনুমোদন, উপজেলা আরো ৫টি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত