সংবাদ

সরকারি চাকরিতে ৪৬৮২২০ পদ শূন্য, কোন গ্রেডে কত?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

সরকারি চাকরিতে ৪৬৮২২০ পদ শূন্য, কোন গ্রেডে কত?
প্রতীকী ছবি।

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। বর্তমানে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্য পদ রয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী রোববার (২১ জুন) সংসদে এই তথ্য জানিয়েছেন।

শূন্য থাকা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদের মধ্যে—

প্রথম শ্রেণি (১ থেকে ৯ম গ্রেড): ৬৮ হাজার ৮৮৪টি

দ্বিতীয় শ্রেণি (১০ থেকে ১২তম গ্রেড): ১ লাখ ২৯ হাজার ১৬৬টি

তৃতীয় শ্রেণি (১৩ থেকে ১৬তম গ্রেড): ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি

চতুর্থ শ্রেণি (১৭ থেকে ২০তম গ্রেড): ১ লাখ ১৫ হাজার ২৩৫টি

এ ছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি শূন্য পদ রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিশালসংখ্যক এই শূন্য পদ পূরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি পদে নিয়োগ হবে। ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদ পূরণ করা হবে।

পরিকল্পনা বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগের সর্বশেষ অবস্থা ও শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আব্দুল বারী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

সরকারি চাকরিতে ৪৬৮২২০ পদ শূন্য, কোন গ্রেডে কত?

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। বর্তমানে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্য পদ রয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী রোববার (২১ জুন) সংসদে এই তথ্য জানিয়েছেন।

শূন্য থাকা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদের মধ্যে—

প্রথম শ্রেণি (১ থেকে ৯ম গ্রেড): ৬৮ হাজার ৮৮৪টি

দ্বিতীয় শ্রেণি (১০ থেকে ১২তম গ্রেড): ১ লাখ ২৯ হাজার ১৬৬টি

তৃতীয় শ্রেণি (১৩ থেকে ১৬তম গ্রেড): ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি

চতুর্থ শ্রেণি (১৭ থেকে ২০তম গ্রেড): ১ লাখ ১৫ হাজার ২৩৫টি

এ ছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি শূন্য পদ রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিশালসংখ্যক এই শূন্য পদ পূরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি পদে নিয়োগ হবে। ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদ পূরণ করা হবে।

পরিকল্পনা বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগের সর্বশেষ অবস্থা ও শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আব্দুল বারী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত