সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ দাঁড়িয়ে কথা বলতে চান নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তখন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, আপনি বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’
রোববার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে পড়েন আব্দুল হান্নান মাসউদ।
ডেপুটি স্পিকার বলেন, ‘সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন, এটা স্বাভাবিক নয়। দয়া করে আপনি বসুন।’
স্পিকার বারবার বসতে বললেও হান্নান মাসউদ না বসে দাঁড়িয়ে থাকেন এবং কথা বলতে দেওয়ার জন্য অনুরোধ জানান।
এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘হান্নান মাসউদ, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার সিটে বসুন।’
তবুও হান্নান মাসউদ চেয়ার ছেড়ে দুই হাত উঁচিয়ে সংসদে চিৎকার করতে থাকেন। পরে সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে কথা বলেন।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন