সংবাদ

কাউন্টার-অনলাইনে শুরু ঈদের টিকেট বিক্রি, যেভাবে পাবেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

কাউন্টার-অনলাইনে শুরু ঈদের টিকেট বিক্রি, যেভাবে পাবেন
বাসের টিকেট বিক্রি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকেই। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানী ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের অগ্রিম টিকেট বিক্রি আজ শুক্রবার সকাল থেকেই শুরু করেছে বাস কোম্পানিগুলো।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি কাউন্টারের পাশাপাশি অনলাইনেও মিলছে কাঙ্ক্ষিত টিকেট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ থেকে ২১ মে ও পরবর্তী দিনগুলোর অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। সকাল থেকেই রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও টেকনিক্যাল এলাকার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনে টিকেট কেনার ক্ষেত্রেও একই ভাড়া কার্যকর থাকবে।

অনলাইনে টিকেট কাটবেন যেভাবে

ঘরে বসেই ‘সহজ.কম’, বিডিটিকিটস বা যাত্রী ডটকমের মতো প্ল্যাটফর্ম থেকে টিকেট কেনা যাচ্ছে। এর জন্য স্মার্টফোনে সংশ্লিষ্ট অ্যাপ নামিয়ে বা ওয়েবসাইটে গিয়ে এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

টিকেট কেনার প্রক্রিয়া সহজ। প্রথমে অ্যাপ বা ওয়েবসাইটে গন্তব্য এবং যাত্রার তারিখ লিখে ‘সার্চ’ দিলেই বাসের তালিকা ও সময় চলে আসবে। এরপর পছন্দমতো বাসের আসন খালি থাকা সাপেক্ষে নির্বাচন করতে হবে। সাধারণত, সবুজ বা সাদা রঙের আসনগুলো খালি থাকে।

তৃতীয় ধাপে যাত্রীর নাম ও তথ্য প্রদান করে পরবর্তী ধাপে যেতে হবে। আসন নির্বাচনের ৩০ মিনিটের মধ্যে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে ই-টিকেট ডাউনলোড করা যাবে। তবে যাত্রার সময় টিকেটের প্রিন্ট কপি সঙ্গে রাখা জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যাত্রীরা কাউন্টার থেকেও সরাসরি টিকেট সংগ্রহ করতে পারবেন। সব সিটি বাসের প্রধান কাউন্টারগুলোতে আলাদা নারী টিকেট কাউন্টার থাকছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।

ঈদের আগে প্রতি বছর যাত্রীর ভিড় ও টিকেট নিয়ে হাহাকার লেগেই থাকে। তাই বাড়ি ফেরা যেন সবার জন্য সহজ হয়, সেজন্য অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই পর্যাপ্ত টিকেট রাখার আশ্বাস দিয়েছে বাস মালিক সমিতি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

কাউন্টার-অনলাইনে শুরু ঈদের টিকেট বিক্রি, যেভাবে পাবেন

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত