এই প্রজন্মের গায়িকা অবন্তী সিঁথি আবারও আলোচনায় এসেছেন নতুন গান নিয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে মনোনীত হওয়া এই শিল্পীর কণ্ঠে সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘চাঁদে থাকে জোছনা’ শিরোনামের একটি গান, যা ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। গানটি লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ এবং সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
ইউটিউবে প্রকাশ
পাওয়া গানটির মিউজিক ভিডিও নির্মাণে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন উজ্জ্বল
খান। বর্তমানে লন্ডনে অবস্থানরত অবন্তী সিঁথি হোয়াটসঅ্যাপে জানান, “ঠিক কবে গানটিতে
কণ্ঠ দিয়েছিলাম মনে নেই, তবে গানটির কথা ও সুর আমার খুব ভালো লেগেছিল। প্রকাশের পর
নিজেও কয়েকবার শুনেছি। নিজের গান তো ভালো লাগেই, তবে শ্রোতাদের ভালো লাগছে দেখে সত্যিই
শান্তি লাগছে। দেশের বাইরে থাকলেও যখন জমে থাকা গানগুলো প্রকাশ পায়, তখন খুব ভালো লাগে।”
তিনি আরও বলেন,
“এই গানের সঙ্গে যুক্ত গীতিকার, সুরকারসহ পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ।” মিউজিক ভিডিও
প্রসঙ্গে ক্রিয়েটিভ ডিরেক্টর উজ্জ্বল খান বলেন, “একটি গানের ভিডিও কেমন হবে, তা অনেকটাই
নির্ভর করে গানের কথা ও সুরের ওপর। সেই জায়গা থেকেই আমি আমার সৃজনশীলতা তুলে ধরার চেষ্টা
করেছি। দর্শকদের ভালো লাগছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি ভিডিওটির পরিচালক মো. জালাল
আহমেদকেও ধন্যবাদ জানান।
অন্যদিকে, ‘সুড়ঙ্গ’
সিনেমার ‘গোটা পৃথিবীতে খুঁজো’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সংগীতশিল্পী
বিভাগে মনোনীত হয়েছেন সিঁথি। যদিও এখনো পুরস্কার প্রদানের তারিখ নির্ধারিত হয়নি, তবুও
তার ইচ্ছা—জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি লন্ডন থেকে দেশে ফিরে নিজ হাতে
গ্রহণ করার।
অবন্তী সিঁথির কণ্ঠে এর আগে ‘রূপকথার জগতে’, ‘রাগ কমলে ফোন করিস’, ‘এতো প্রেম এতো মায়া’, ‘তুমি কী আমার বন্ধু হবে’ এবং ‘আমার হয়ে থেকো’সহ বেশ কিছু জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। নতুন গান ‘চাঁদে থাকে জোছনা’ সেই তালিকায় নতুন সংযোজন হয়ে উঠছে বলেই মনে করছেন সংগীতপ্রেমীরা।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন