সংবাদ

‘ধর্ষণ মামলায় ফাঁসানো’ সেই ইমামের চাকরি ও ক্ষতিপূরণ দাবি

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:০০ পিএম

‘ধর্ষণ মামলায় ফাঁসানো’ সেই ইমামের চাকরি ও ক্ষতিপূরণ দাবি
ফেনীতে ষড়যন্ত্রমূলক মামলায় ক্ষতিগ্রস্ত ইমাম মোজাফফর আহমদ জুবায়েরের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি : সংবাদ

ফেনীতে ধর্ষণ মামলায় ষড়যন্ত্রের শিকার হয়ে কারাভোগ করা মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদ জুবায়েরের চাকরি ফিরিয়ে দেওয়া এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

শনিবার (৯ মে) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক) তারেক রেজা বলেন, ‘মসজিদের ইমাম মোজাফফরকে সুপরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যখন তার পাশে কেউ ছিল না, তখন তিনি বিনাদোষে জেল খেটেছেন। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।’

তারেক রেজা আরও বলেন, কেবল আলেম বা ইমামদের প্রতি বিদ্বেষ থেকেই তার ওপর এমন অবিচার করা হয়েছে। তিনি মোজাফফর আহমদের হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি রাষ্ট্র থেকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান। এ ছাড়া ইমামের ব্যক্তিগত ঋণ পরিশোধ ও তাকে সামাজিকভাবে পুনর্বাসিত করার আশ্বাস দেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘ভুক্তভোগী ইমামের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে তিনি যেন সসম্মানে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, এনসিপি সেই লক্ষ্যে তার পাশে থাকবে।’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইমাম মোজাফফর আহমদ জুবায়ের তার ওপর হওয়া অন্যায়ের বর্ণনা দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় এনসিপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজীব, সিনিয় যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম, যুগ্ম সদস্যসচিব ফজলে এলাহী চৌধুরী সায়েমসহ যুব শক্তি ও ছাত্র শক্তির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

‘ধর্ষণ মামলায় ফাঁসানো’ সেই ইমামের চাকরি ও ক্ষতিপূরণ দাবি

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত