সংবাদ

ধামইরহাটে হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:১৭ পিএম

ধামইরহাটে হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
নওগাঁর ধামইরহাটে আজ শনিবার দুপুরে সাপ্তাহিক হাটের ইজারা বাতিলের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকেরা। (ছবি: সংগৃহীত)

নওগাঁর ধামইরহাটে একটি সাপ্তাহিক হাটের ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। শনিবার (৯ মে) দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদের সামনে ‘ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ধামইরহাট পৌরসভার বড় সাপ্তাহিক হাটটি ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। তবে ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী অনেককেই দরপত্র দলিলাদি (সিডিউল) কিনতে দেওয়া হয়নি। একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিযোগিতা সীমিত করে রাখা হয়েছিল।

তাদের দাবি, সরকারি নির্ধারিত ইজারা মূল্যের চেয়ে কম টাকায় একমাত্র দরদাতাকে নির্বাচিত করা হয়েছে, যা আইনত সঠিক নয় এবং এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। অবিলম্বে এই ইজারা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানান তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দেন ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুহেল হোসেন, আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিভেন সরকার, ব্যবসায়ী রানা হোসেন ও মনিরুল ইসলাম।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ধামইরহাট পৌরসভার প্রশাসক প্রশান্ত চক্রবর্তী। তিনি বলেন, ‘একটি পক্ষ ইজারা ছাড়াই খাস আদায়ের অপচেষ্টায় লিপ্ত ছিল। তারা কাউকে দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে দিচ্ছিল না। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় দফায় দরপত্র আহ্বান করা হলে একজন মাত্র দরদাতা সিডিউল জমা দেন। সরকারি নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দাম পাওয়ায় তাকে হাটটি ইজারা দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি, অভিযোগগুলো ভিত্তিহীন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

ধামইরহাটে হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত