ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান নতুন চমক নিয়ে ফিরছেন বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ দিয়ে। শুরু থেকেই ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও এবার সেই উত্তেজনা আরও বাড়াতে আসছে এর টিজার।
সংশ্লিষ্ট সূত্রে
জানা গেছে, আগামী সপ্তাহেই প্রকাশ করা হবে ‘রকস্টার’-এর অ্যানিমেশন টিজার। টিজার প্রকাশের
পর ধাপে ধাপে মুক্তি পাবে সিনেমার গান ও পূর্ণাঙ্গ ট্রেলার। নির্মাতাদের আশা, প্রথম
ঝলকেই দর্শকদের জন্য বড় ধরনের চমক অপেক্ষা করছে। তরুণ নির্মাতা আজমান রুশো পরিচালিত
এই সিনেমাটি প্রযোজনা করছে সান মোশন পিকচার্স লিমিটেড। আগামী ঈদুল আজহা উপলক্ষে সারা
দেশে মুক্তি পাবে ‘রকস্টার’।
এবারের সিনেমায়
শাকিব খানকে একেবারেই ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন অ্যাকশনধর্মী
চরিত্রে দর্শকদের সামনে হাজির হলেও ‘রকস্টার’-এ তিনি আসছেন নতুন এক আঙ্গিকে। বিশেষ
করে সিনেমাটির সংগীতনির্ভর উপস্থাপনা এবং একাধিক গান তরুণ প্রজন্মকে মাথায় রেখে নির্মাণ
করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, মুক্তির আগেই ‘রকস্টার’-এর গানগুলো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। শুধু সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স নয়, দেশের সিঙ্গেল স্ক্রিন হলগুলোতেও ছবিটি নিয়ে তৈরি হবে দর্শক উন্মাদনা—এমনটাই প্রত্যাশা নির্মাতাদের। সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া মিথিলাসহ আরও অনেকে। সব মিলিয়ে ভিন্ন স্বাদের উপস্থাপনা, সংগীতনির্ভর গল্প এবং তারকাবহুল উপস্থিতিতে ‘রকস্টার’ ঈদুল আজহায় দর্শকদের জন্য হতে যাচ্ছে বড় পর্দার অন্যতম আকর্ষণ।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন