সংবাদ

মোশাররফ করিম-তানিয়া বৃষ্টির ‘ঝগড়া হোটেল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:৩১ পিএম

মোশাররফ করিম-তানিয়া বৃষ্টির ‘ঝগড়া হোটেল’

নতুন হাস্যরসাত্মক আয়োজন নিয়ে হাজির হয়েছে জাগো এন্টারটেইনমেন্ট। তাদের প্রযোজনায় নির্মিত নাটক ‘ঝগড়া হোটেল’ দর্শকদের জন্য উন্মুক্ত হয়। পোস্টারে একটি হোটেলকে ঘিরে খাবারের আয়োজন, চরিত্রদের অভিব্যক্তি এবং ঝগড়ার ইঙ্গিত সব মিলিয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টি। বিশেষ করে মোশাররফ করিমের স্বতন্ত্র কমেডি টাইমিং এবং তানিয়া বৃষ্টির উপস্থিতি নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, জাবেদ গাজী, খান সাইমন, নাজমুল বাবু, তন্ময় তুষার, শামসুল ইসলাম লেলিন, হেমেল সরকার ও নিলয়সহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ঝগড়া হোটেল’ নাটকের গল্প একটি হোটেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন চরিত্রের মধ্যে ঘটে যাওয়া মজার ঘটনা, সম্পর্কের টানাপোড়েন এবং দৈনন্দিন জীবনের পরিচিত মুহূর্তগুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাস্তবধর্মী গল্পের সঙ্গে কমেডির মিশ্রণ নাটকটিকে দর্শকদের জন্য উপভোগ্য করে তুলবে।

উল্লেখ্য, জাগো এন্টারটেইনমেন্ট দীর্ঘদিন ধরেই গল্পনির্ভর ও দর্শকবান্ধব কনটেন্ট নির্মাণ করে আসছে। সেই ধারাবাহিকতায় ‘ঝগড়া হোটেল’ তাদের আরেকটি আকর্ষণীয় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

মোশাররফ করিম-তানিয়া বৃষ্টির ‘ঝগড়া হোটেল’

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

নতুন হাস্যরসাত্মক আয়োজন নিয়ে হাজির হয়েছে জাগো এন্টারটেইনমেন্ট। তাদের প্রযোজনায় নির্মিত নাটক ‘ঝগড়া হোটেল’ দর্শকদের জন্য উন্মুক্ত হয়। পোস্টারে একটি হোটেলকে ঘিরে খাবারের আয়োজন, চরিত্রদের অভিব্যক্তি এবং ঝগড়ার ইঙ্গিত সব মিলিয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়ে তোলে। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টি। বিশেষ করে মোশাররফ করিমের স্বতন্ত্র কমেডি টাইমিং এবং তানিয়া বৃষ্টির উপস্থিতি নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, জাবেদ গাজী, খান সাইমন, নাজমুল বাবু, তন্ময় তুষার, শামসুল ইসলাম লেলিন, হেমেল সরকার ও নিলয়সহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ঝগড়া হোটেল’ নাটকের গল্প একটি হোটেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন চরিত্রের মধ্যে ঘটে যাওয়া মজার ঘটনা, সম্পর্কের টানাপোড়েন এবং দৈনন্দিন জীবনের পরিচিত মুহূর্তগুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাস্তবধর্মী গল্পের সঙ্গে কমেডির মিশ্রণ নাটকটিকে দর্শকদের জন্য উপভোগ্য করে তুলবে।

উল্লেখ্য, জাগো এন্টারটেইনমেন্ট দীর্ঘদিন ধরেই গল্পনির্ভর ও দর্শকবান্ধব কনটেন্ট নির্মাণ করে আসছে। সেই ধারাবাহিকতায় ‘ঝগড়া হোটেল’ তাদের আরেকটি আকর্ষণীয় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত