প্রায় তিন দশকের দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি এবং বলিউডের শক্তিশালী অভিনেত্রী টাবু। তাদের এই পুনর্মিলন ঘটছে নাগার্জুনের ক্যারিয়ারের ঐতিহাসিক ১০০তম চলচ্চিত্র ‘কিং ১০০’-এর মাধ্যমে।
জানা গেছে, অন্নপূর্ণা
স্টুডিওস প্রযোজিত এই ছবিটি নাগার্জুনের দীর্ঘ অভিনয়জীবনের এক বিশেষ মাইলফলক হিসেবে
নির্মিত হচ্ছে। তাই ছবিটিকে ঘিরে নির্মাতাদের পরিকল্পনাও রয়েছে অত্যন্ত বড় পরিসরে।
দীর্ঘ সময় পর টাবুর সঙ্গে আবারও পর্দায় একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভক্তদের পাশাপাশি
সিনেমাপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে প্রবল উচ্ছ্বাস।
টাবু সম্প্রতি সামাজিক
যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শুটিং সেটের একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে জানান,
তিনি ইতোমধ্যেই শুটিংয়ে যোগ দিয়েছেন এবং কাজ শুরু করেছেন। একই সঙ্গে নির্মাতাদের ট্যাগ
করে তিনি এই প্রজেক্ট নিয়ে নিজের আনন্দ ও উত্তেজনাও প্রকাশ করেন। তার এই পোস্ট প্রকাশের
পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা আরও বেড়ে গেছে। নাগার্জুন ও টাবুর জুটি নতুন নয়।
এর আগে তারা একাধিক
সফল সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। বিশেষ করে ১৯৯৬ সালের তেলেগু ব্লকবাস্টার নিননে পেল্লাডাটা
ছিল তাদের জুটির সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত কাজ, যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
এছাড়া ‘সিসিনদ্রি’ এবং ‘আভিদা মা আভিদে’-এর মতো সিনেমাতেও তাদের রসায়ন দর্শকদের দারুণভাবে
আকৃষ্ট করেছিল। প্রায় ৩০ বছর পর আবারও সেই জনপ্রিয় জুটি ফিরছে নতুন রূপে ‘কিং ১০০’-এর
মাধ্যমে। তবে সিনেমায় তাদের চরিত্র, গল্পের ধারা বা সম্পর্কের ধরন নিয়ে এখনো বিস্তারিত
কিছু জানানো হয়নি।
নির্মাতারা শুধু এটুকুই নিশ্চিত করেছেন যে, এবার তাদের দেখা যাবে সম্পূর্ণ ভিন্নধর্মী ও চমকপ্রদ চরিত্রে। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর এই আইকনিক জুটির পুনর্মিলন ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে। বড় বাজেট, বিশেষ গল্প এবং কিংবদন্তি জুটির প্রত্যাবর্তন সব মিলিয়ে ‘কিং ১০০’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন