সংবাদ

অ্যাশেজ-এর নতুন গান ‘ফেরিওয়ালা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

অ্যাশেজ-এর নতুন গান ‘ফেরিওয়ালা’

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ-এর নতুন গান ‘ফেরিওয়ালা’। ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়েছে। এটি তাদের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ ট্র্যাক। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান।

ভিডিও চিত্র ধারণ করা হয়েছে কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকের মনোরম প্রাকৃতিক পরিবেশে, যা গানটির আবহকে আরও গভীরতা দিয়েছে। ‘ফেরিওয়ালা’ শুধু একটি গান নয় এটি এক দীর্ঘ অপেক্ষার গল্প। ২০১৬ সালের সেপ্টেম্বরে ফেসবুকে মাত্র দুটি লাইন শেয়ার করেছিলেন ইভান—সেখান থেকেই শুরু হয় ভক্তদের আগ্রহ।

২০১৯ সালে ইউটিউবে ডেমো প্রকাশের পর সেই আগ্রহ রূপ নেয় প্রতীক্ষায়। সময় গড়িয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ গান আর আসেনি—যতদিন না এবার সেটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল। এই দীর্ঘ অপেক্ষার প্রমাণ মিলেছে ইউটিউবের মন্তব্যঘরেই। এক দশকে জমেছে শত শত মন্তব্য, যেখানে ভক্তরা বারবার জানতে চেয়েছেন—কবে আসছে ‘ফেরিওয়ালা’? কেউ লিখেছেন বছরের পর বছর ধরে অপেক্ষার কথা, কেউ আবার আবেগঘন স্মৃতি ভাগ করে নিয়েছেন।

এমনও মন্তব্য রয়েছে, যেখানে এক বন্ধুর সঙ্গে শোনা অসম্পূর্ণ গানের স্মৃতি আজও বয়ে বেড়ানোর কথা উঠে এসেছে। গানটি নিয়ে জুনায়েদ ইভান বলেন, “প্রায় ১০ বছরের বেশি আগে গানটি তৈরি করেছিলাম। তখন বুঝিনি এটি প্রকাশ করতে এত সময় লাগবে। ২০১৬ সালে কয়েকটি লাইন শেয়ার করার পর থেকেই শ্রোতারা নিয়মিত খোঁজ নিয়েছেন। ইউটিউব ও ফেসবুকে অসংখ্য মন্তব্য আমাদের আপ্লুত করেছে।

অবশেষে গানটি প্রকাশ করতে পেরে খুব ভালো লাগছে।” বর্তমানে অ্যাশেজ ব্যান্ডের লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড) এবং তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)। দীর্ঘ প্রতীক্ষা, আবেগ আর স্মৃতির মিশেলে ‘ফেরিওয়ালা’ এখন শুধু একটি গান নয়—এটি হয়ে উঠেছে ভক্তদের অনুভূতির এক অনন্য প্রকাশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

অ্যাশেজ-এর নতুন গান ‘ফেরিওয়ালা’

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত