অভিনেত্রী শিরতাজ জেবিন গত ঈদে দুটি সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছেন। নাটক দুটি হলো মাসুদ সেজান-এর রচনা ও পরিচালনায় নির্মিত ‘অডিও ফাঁস’ ও ‘ভিউ বাণিজ্য’, যা সম্প্রচারের পর থেকেই আলোচনায় আসে।
এদিকে ‘দেনা পাওনা’
ধারাবাহিক নাটকের সম্প্রচার শেষ হলেও এতে শিরতাজ অভিনীত ‘নাবিলা’ চরিত্রটি এখনও দর্শকদের
মাঝে সমানভাবে জনপ্রিয়। এই জনপ্রিয়তার ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হতে যাচ্ছে
‘দেনা পাওনা’র বিশেষ পর্ব।
জানা গেছে, আগামী
মে মাসের প্রথম সপ্তাহেই এর শুটিং শুরু হবে। শুধু তাই নয়, আগামী ঈদে প্রচারের জন্য
পরপর তিনটি নতুন নাটকের কাজও শেষ করেছেন শিরতাজ জেবিন। নাটকগুলো হলো তুহিন হোসেন পরিচালিত
‘শূণ্য’, জাকারিয়া শৌখিন-এর ‘মায়া পাখি’ এবং নাজমুল হুদা ইমন-এর ‘কেমন্ট সেন্স’। তিনটি
নাটকেই তিনি গুরুত্বপূর্ণ ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। সহশিল্পী হিসেবে রয়েছেন
জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভান ও পলাশ।
শিরতাজ জানান, বর্তমানে
তার কাছে প্রতিনিয়ত নতুন নতুন স্ক্রিপ্ট আসছে। তবে তাড়াহুড়া না করে তিনি সময় নিয়ে প্রতিটি
গল্প পড়ছেন এবং নিজের চরিত্রের গুরুত্ব বিবেচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন। তার মতে, একটি
ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং দক্ষ পরিচালক—এই তিনটি বিষয়ই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “‘দেনা
পাওনা’ ধারাবাহিকে অভিনয়ের পর অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি। যদিও নাটকটির সম্প্রচার
শেষ হয়েছে, তবে ঈদে এর বিশেষ পর্ব আসছে। এরই মধ্যে তুহিন ভাই, শৌখিন ভাই এবং ইমন ভাইয়ের
নির্দেশনায় তিনটি ভিন্নধর্মী গল্পের নাটকে কাজ করেছি। প্রতিটি চরিত্রই আমার জন্য নতুন
অভিজ্ঞতা। আশা করছি, নাটকগুলো প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে।”
উল্লেখ্য, ২০২৩ সালে জাকারিয়া শৌখিন-এর ‘সুইট কিস’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন শিরতাজ জেবিন। একই নির্মাতার ‘এক মুঠো প্রেম’ নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু। এরপর ‘গরুর মাংস টু’, ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’, ‘মিশন চাঁদ’, ‘বিয়ে’, ‘বয়ফ্রেন্ডের বিয়ে’, ‘ছেলেরা যেমন হয়’, ‘শারীরিক শিক্ষা’, ‘বকুলফুল’ ও ‘কবি সাবধান সামনে বিয়ে’সহ একাধিক নাটকে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও সমান মনোযোগী শিরতাজ জেবিন এখন নাট্যাঙ্গনে নিজের জায়গা আরও দৃঢ় করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন