সংবাদ

নতুন গানে ফিরলেন বেলাল-পড়শী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:৫৪ পিএম

নতুন গানে ফিরলেন বেলাল-পড়শী

প্রায় এক বছর পর আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও পড়শী। শ্রোতাপ্রিয় এই জুটির নতুন গান ‘তোমার জন্য আমি’ ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এবং ভক্তদের মাঝে তৈরি করেছে নতুন আগ্রহ।

ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীত পরিচালনায় ছিলেন মুসফিক লিটু।

এর আগে ‘ভালোবাসি হয়নি বলা’, ‘একলা প্রহর’সহ একাধিক গানে একসঙ্গে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন বেলাল-পড়শী জুটি। সেই ধারাবাহিকতায় ‘তোমার জন্য আমি’ গানটিও রোমান্টিক ঘরানার, যা সব শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গানটি নিয়ে বেলাল খান বলেন, “নাজির ভাই যখন সুরটি শোনান এবং ডুয়েট করার কথা বলেন, তখনই পড়শীর কথা মাথায় আসে। আমাদের আগের গানগুলো শ্রোতাদের ভালো লেগেছে, আশা করি নতুন গানটিও তেমনি সাড়া পাবে।”

অন্যদিকে পড়শী জানান, “শ্রোতাদের দীর্ঘদিনের চাওয়া ছিল আমাদের নতুন ডুয়েট গান। অবশেষে সেটি হয়েছে। আশা করি আগের গানগুলোর মতো ‘তোমার জন্য আমি’ও সবার ভালো লাগবে।” উল্লেখ্য, এই জুটির সর্বশেষ গান ‘কতযে আপন’ গত বছর প্রকাশিত হয়েছিল। নতুন এই গানটির মাধ্যমে আবারও শ্রোতাদের মাঝে জায়গা করে নিতে যাচ্ছেন বেলাল খান ও পড়শী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

নতুন গানে ফিরলেন বেলাল-পড়শী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত