গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ ব্যক্তি নিহত হয়েছে। রোববার (১০ মে) ভোর ৪ টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ১১ থেকে ১২ জনের একটি চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়ির গোয়ালঘরে হানা দেয়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে এলাকাবাসী ৩ জনকে ধরে ফেলে গণপিটুনি দেয়। তাদের কাছে তালা কাটার সরঞ্জাম ও দেশি অস্ত্র পাওয়া গেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করেন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন