সংবাদ

বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা

প্রতিনিধি, ধোবাউড়া (ময়মনসিংহ)
প্রতিনিধি, ধোবাউড়া (ময়মনসিংহ)
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:১০ পিএম

বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা
বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। ছবি : সংবাদ

ময়মনসিংহের ধোবাউড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) ধোবাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মার্শেল চিছামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় অংশ নেয় ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয় ও বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার ঘোষ। প্রধান বিচারক ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মিলা সাংমা। বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল বারী এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ধোবাউড়া উপজেলা শাখার সম্পাদক শামসুল হক মৃধা। অনুষ্ঠানে কমিটির সদস্য সরলা রেমাসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহের ধোবাউড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) ধোবাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মার্শেল চিছামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় অংশ নেয় ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয় ও বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার ঘোষ। প্রধান বিচারক ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মিলা সাংমা। বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল বারী এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ধোবাউড়া উপজেলা শাখার সম্পাদক শামসুল হক মৃধা। অনুষ্ঠানে কমিটির সদস্য সরলা রেমাসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত