সংবাদ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:২৬ এএম

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। এর মধ্য দিয়ে রাজ্যটির কয়েক দশকের প্রথাগত রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

আজ রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে শপথবাক্য পাঠ করান।

বিজয় ছাড়াও নতুন সরকারের মন্ত্রী হিসেবে আজ আরও ৯ জন শপথ নিয়েছেন। তারা হলেন  এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু এবং সেলভি এস কীর্তনা।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মা, দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিজেপির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

গত ৪ মে ঘোষিত বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল 'টিভিকে' ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন না থাকায় জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার পর্যন্ত জোটের সংখ্যা ১১৬-তে আটকে থাকলেও শনিবার একাধিক দলের সমর্থনে তা ১২০-এ পৌঁছায়। এরপরই রাজ্যপাল তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

তামিলনাড়ুর ইতিহাসে এবারই প্রথম একাধিক দলের সমর্থনে জোট সরকার গঠিত হলো। বিজয়ের এই জয়ের মাধ্যমে রাজ্যে ডিএমকে এবং এআইএডিএমকে-এর দীর্ঘদিনের একচেটিয়া শাসনের অবসান ঘটল। রূপালি পর্দার সফল এই নায়কের হাতে প্রিয় রাজ্যের দায়িত্বভার দেখে উচ্ছ্বাসে ভাসছেন কোটি কোটি ভক্ত ও সমর্থক।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত