সংবাদ

রাজবাড়ীতে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৩:২৫ পিএম

 রাজবাড়ীতে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন
বালিয়াকান্দি উপজেলা চত্বরে মাদকবিরোধী মানববন্ধন। ছবি : সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী আবাসন এলাকায় মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১১ মে) সকালে উপজেলা চত্বরে বালিয়াকান্দি প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুল মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম। উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, নজরুল ইসলাম নামের এক ব্যক্তির সহযোগিতায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবন চলছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে এবং এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। বক্তারা অবিলম্বে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

রাজবাড়ীতে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী আবাসন এলাকায় মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১১ মে) সকালে উপজেলা চত্বরে বালিয়াকান্দি প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুল মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম। উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, নজরুল ইসলাম নামের এক ব্যক্তির সহযোগিতায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবন চলছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে এবং এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। বক্তারা অবিলম্বে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত