সংবাদ

মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ প্রতিরোধে কড়া হুঁশিয়ারি

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৩:৫৯ পিএম

মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ প্রতিরোধে কড়া হুঁশিয়ারি
কালিয়াকৈরে ওষুধ ব্যবসায়ী সমিতির সচেতনতামূলক সভা। ছবি : সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে কালিয়াকৈর ওষুধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালের চক্ষু বিভাগ ও ফ্যাকো সেন্টারে এ সভা হয়।

কালিয়াকৈর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই দপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন।

সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় বাজার থেকে নকল, ভেজাল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পুরোপুরি নির্মূল করতে হবে। নিয়ম অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ পাতা কেটে খুচরা বিক্রি করা যাবে না। এ ছাড়া ওষুধের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) কঠোরভাবে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কালিয়াকৈর ওষুধ ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি শামসুল আলম, মো. নূর নবী, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, সদস্য মহন্ত সরকার প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ প্রতিরোধে কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে কালিয়াকৈর ওষুধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালের চক্ষু বিভাগ ও ফ্যাকো সেন্টারে এ সভা হয়।

কালিয়াকৈর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই দপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন।

সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় বাজার থেকে নকল, ভেজাল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পুরোপুরি নির্মূল করতে হবে। নিয়ম অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ পাতা কেটে খুচরা বিক্রি করা যাবে না। এ ছাড়া ওষুধের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) কঠোরভাবে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কালিয়াকৈর ওষুধ ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি শামসুল আলম, মো. নূর নবী, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, সদস্য মহন্ত সরকার প্রমুখ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত