ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক উচ্চপর্যায়ের কর্মশালায় অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করবেন তিনি।
এর আগে সোমবার বিকেলে ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
কর্মশালার বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক
মামুন আহমেদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার মাত্র দুই দিন পর
তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে সেখানে যান। এরপর আজকের এই সফরের
মধ্য দিয়ে দীর্ঘ সময় পর তিনি পুনরায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে
অংশ নিচ্ছেন।
অধ্যাপক মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী
আমিন।
দিনব্যাপী এই কর্মশালায় মোট পাঁচটি টেকনিক্যাল সেশন বা অধিবেশন
থাকবে। বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া সমাপনী পর্বে বুয়েটের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান,
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি
অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান উপস্থিত থাকার কথা রয়েছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন