বিশ্বজুড়ে এবার নতুন ভাইরাস আতঙ্ক ইনফ্লুয়েঞ্জা ডি। এই ভাইরাস বিশ্ব জুড়ে আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
মরসুমি ফ্লু বলতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসই বোঝায়। সর্দি-কাশির সাধারণ অ্যাডিনোভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এর অসংখ্য উপরূপ রয়েছে, যারা যখন-তখন নিজেদের চরিত্র বদলে ফেলে। ইনফ্লুয়েঞ্জা বলতে ইনফ্লুয়েঞ্জা ‘এ’ এবং ‘বি’ ভাইরাসই বেশি পরিচিত। সোয়াইন ফ্লু (এইচ১এন১) ও বার্ড ফ্লু (এইচ৫এন১) ভাইরাসও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরই দুই রূপ।
সম্প্রতি ভাইরাল জ্বর এত বেড়ে গেছে যে ইনফ্লুয়েঞ্জার আরও এক প্রতিরূপ ‘সাবক্ল্যাড কে’ ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইনফ্লুয়েঞ্জা তার নানা রূপ ও আকার নিয়ে ছড়িয়ে রয়েছে। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো বিভিন্ন সময়ে উৎপাত করলেও তেমন আতঙ্ক ছড়ায়নি। কিন্তু ইনফ্লুয়েঞ্জার আরও এক বংশধর সে এ কাজে অনেকটাই এগিয়ে গেছে বলে সতর্ক করেছে হু। সেটি হলো ইনফ্লুয়েঞ্জা ডি। এর নাম আগে শোনা যায়নি, এখন পর্যন্ত এই ভাইরাস সম্পর্কে খুব বেশি তথ্যও পাওয়া যায়নি।
আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুল, জার্মানির ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং আমেরিকার ইউনিভার্সিটি অব মিসিসিপির গবেষকেরা ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস নিয়ে গবেষণা করছে। অনেকেরই আশঙ্কা, আগামী দিনে এই ভাইরাস বিশ্ব জুড়ে আবার আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন