সংবাদ

বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালু নিয়ে দীনেশ ত্রিবেদীর ‘উচ্ছ্বাস’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালু নিয়ে দীনেশ ত্রিবেদীর ‘উচ্ছ্বাস’
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই বছর (২১ মাস) বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। আগামী রোববার (২৮ জুন) থেকে দেশের প্রধান পাঁচটি শহরে এই ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এর আগে সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত এই হাইকমিশনার।

সংবাদ ব্রিফিংয়ে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন রোববার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা যেভাবে দিয়ে আসছিলাম, তা যথারীতি অব্যাহত থাকবে।”

দীনেশ ত্রিবেদী আরও আশা প্রকাশ করেন যে, এই সিদ্ধান্তের ফলে দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আবেদন শুরুর তারিখ ২৮ জুন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা-এই ৫টি শহরের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে প্রাথমিকভাবে আবেদন জমা দেওয়া যাবে।

পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের ভিসা কেন্দ্রগুলোতেও পর্যটন ভিসার কার্যক্রম চালু করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে দেশের সবগুলো ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অন্যান্য ক্যাটাগরির ভিসা সীমিত আকারে চালু করা হলেও অন্তর্বর্তী সরকারের সময়কালে গত ২১ মাস ধরে পর্যটন ভিসা সম্পূর্ণ বন্ধ ছিল। 

গত ১২ জুন নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার পর ভিসা জটিলতা নিরসনে এই বড় সিদ্ধান্ত এলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালু নিয়ে দীনেশ ত্রিবেদীর ‘উচ্ছ্বাস’

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত