সংবাদ

মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৩০ পিএম

মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ
জামালপুরের মাদারগঞ্জে একটি গুদাম থেকে জব্দ করা সরকারি চাল। ছবি : সংবাদ

জামালপুরের মাদারগঞ্জে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে এই অভিযান চালায় র‍্যাব ও উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের ব্যবসায়ী সাজেলের গুদামে তল্লাশি চালিয়ে ৪৬ বস্তা চাল পাওয়া যায়। জব্দ করা এই চালের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সাজেল কৌশলে পালিয়ে যান।

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, সরকারি চাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে ওই গুদামে মজুত করা হয়েছিল। জনস্বার্থে র‍্যাব ও প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেছে। পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

সরকারি সম্পদ আত্মসাৎ বা কালোবাজারি রোধে এ ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। উদ্ধার করা চাল বর্তমানে সরকারি হেফাজতে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে এই অভিযান চালায় র‍্যাব ও উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের ব্যবসায়ী সাজেলের গুদামে তল্লাশি চালিয়ে ৪৬ বস্তা চাল পাওয়া যায়। জব্দ করা এই চালের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সাজেল কৌশলে পালিয়ে যান।

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, সরকারি চাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে ওই গুদামে মজুত করা হয়েছিল। জনস্বার্থে র‍্যাব ও প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেছে। পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

সরকারি সম্পদ আত্মসাৎ বা কালোবাজারি রোধে এ ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। উদ্ধার করা চাল বর্তমানে সরকারি হেফাজতে রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত