ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মন্দিরের দেওয়াল ধসের জেরে নিহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা।
প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি উল্লেখ করে সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভিকে বলেন, “প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে।”
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার দোশি।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন