সংবাদ

শেষ মুহূর্তের নাটকীয়তা: গোল বাতিলে ড্র ইরানের, নকআউটে মিসর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:২৬ এএম

শেষ মুহূর্তের নাটকীয়তা: গোল বাতিলে ড্র ইরানের, নকআউটে মিসর

ম্যাচের তখন ইনজুরি টাইমের তৃতীয় মিনিট চলে। ইরানের খলিলজাদেহ বল জালে জড়াতেই শেষ মুহূর্তে জয়ের উল্লাসে মেতে ওঠে পুরো দল। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যবেক্ষণে দেখা যায় সেটি অফসাইড ছিল, ফলে বাতিল হয়ে যায় ইরানের গোল। মিসরের বিপক্ষে শেষ মুহূর্তের এই গোল বাতিলে জয়বঞ্চিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে ইরানকে।

রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতে শেষ হওয়ায় নকআউটের জন্য এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানকে, তবে রানার্সআপ হিসেবে নকআউট অর্থাৎ শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করে ফেলেছে মিসর। শেষ ৩২-এ ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
​ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় এগিয়ে যায় মিসর। মোহাম্মদ সালাহর শট ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ ঠিকমতো সামাল দিতে না পারলে ফিরতি বলে প্রথম ছোঁয়ায় জোরালো শটে জাল খুঁজে নেন মাহমুদ সাবের। অবশ্য এর পরপরই ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পায় ইরান।
আবদেলমোনেমের ফাউলে পেনাল্টি পায় দলটি। তবে মেহদি তারেমির নেওয়া দুর্বল স্পট-কিকটি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক শোবেইর। ম্যাচের ১৪তম মিনিটে অবশেষে সমতায় ফেরে ইরান। প্রথমে মোহাম্মদ মোহাম্মাদির শট শোবেইর রুখে দিলেও ফিরতি বলে রেজাইয়ান জোরালো শটে বল জালে পাঠালে স্কোরলাইন দাঁড়ায় ১-১।
​বিরতির আগে ও পরে উভয় দলই এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ তৈরি করেছিল। ইরানের খলিলজাদেহের হেড অল্পের জন্য গোলপোস্টের বাইরে চলে যায়, অন্যদিকে মিশরের ট্রেজেগের জোরালো শট রুখে দেন বেইরানভান্দ। ম্যাচের ৮৯তম মিনিটে তারেমির শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে জড়িয়ে ইরানকে আনন্দে ভাসালেও ভিএআর প্রযুক্তির কারণে সেই গোল বাতিল হয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এজাতোলাহির ছয় গজ দূর থেকে নেওয়া শটটিও দুর্ভাগ্যবশত ক্রসবারে লেগে ফিরে আসলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইরানকে।
এই ড্রয়ের পর ইরান নকআউটে যাওয়ার আশায় এখনো অপেক্ষায় রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৭ জুন ২০২৬

শেষ মুহূর্তের নাটকীয়তা: গোল বাতিলে ড্র ইরানের, নকআউটে মিসর

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত