সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশো
বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে গবেষণা ও শিল্প সহযোগিতায় অগ্রগতি

দক্ষিণ কোরিয়ায় চলমান বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে গবেষণা, অ্যাডভান্সড প্যাকেজিং, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ ও শিল্প সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এ উদ্যোগটি বাস্তবায়ন করছে।

গত ১৩ মে সিউলে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক ও পরিদর্শন কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ‘সিলিকন রিভার’ ভিশন তুলে ধরা হয়। রোডশোর অংশ হিসেবে বিএসআইএ প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের সেমিকন্ডাক্টর প্যাকেজিং ফ্যাসিলিটি পরিদর্শন করে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেমোরি প্যাকেজিং, হেটারোজেনিয়াস ইন্টিগ্রেশন ও উন্নত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন প্রতিনিধিরা।

পরে এসকে হাইনিক্সের প্যাকেজিং ও টেস্টিং বিভাগের প্রেসিডেন্ট চার্লস আন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারডু ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা হোসেন বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম এবং সিলিকন রিভার ভিশন তুলে ধরেন।

তিনি জানান, দীর্ঘমেয়াদে বৈশ্বিক গ্রহণযোগ্যতা পাওয়া প্রযুক্তি ও পণ্যের মাধ্যমেই সবচেয়ে বেশি মূল্য সৃষ্টি হয় এবং সময়ের সঙ্গে সাপ্লাই চেইন গড়ে ওঠে। বিএসআইএর সভাপতি এম এ জব্বার গবেষণা, ট্যালেন্ট ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সহযোগিতাকে সমন্বিত ইকোসিস্টেমে রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন।

রোডশোর অংশ হিসেবে প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) প্রতিষ্ঠান হানা মাইক্রন পরিদর্শন করে।

এদিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল কোরিয়া এডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) গ্লোবাল কমার্শিয়ালাইজেশন সেন্টার (জিসিসি), সেন্টার অব রিসার্চ এক্সিলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি (ক্রেস্ট) এবং বিএসআইএর মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর অনুষ্ঠান।

এই সহযোগিতার মাধ্যমে সেমিকন্ডাক্টর গবেষণা, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ, অ্যাডভান্সড প্যাকেজিং, এআই সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও ট্যালেন্ট ডেভেলপমেন্টে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে এম এ জব্বার বলেন, ‘এ সহযোগিতা গবেষণা, বাণিজ্যিকীকরণ ও ইকোসিস্টেম ইন্টিগ্রেশনের একটি সমন্বিত উদ্যোগ।’

রোডশোতে ডাইনামিক সলিউশন ইনোভেটরস (ডিএসআই), আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, সিলিকনোভা লিমিটেড এবং উল্কাসেমি প্রাইভেট লিমিটেড অংশগ্রহণ করেছে।

বিএসআইএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়া রোডশো বাংলাদেশের বৃহত্তর ‘সিলিকন রিভার’ ভিশনের অংশ। উদ্ভাবন, গবেষণা, বাণিজ্যিকীকরণ, অ্যাডভান্সড প্যাকেজিং ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশে টেকসই ডিপ-টেক ইকোসিস্টেম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশো

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত