সংবাদ

ফ্রিজ-এসি কিনেই মিলল প্রিয় তারকার দেখা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

ফ্রিজ-এসি কিনেই মিলল প্রিয় তারকার দেখা

জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে সময় কাটিয়েছেন ওয়ালটনের ২৪ জন ক্রেতা। দেশজুড়ে চলমান ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় এই বিশেষ সুযোগ পান তারা।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত ক্রেতারা তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন এবং মিমের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এ ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা বা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এই ২৪ জন ক্রেতা প্রিয় তারকাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। বিজয়ীদের মধ্যে দুজন পেয়েছেন থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল কুপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ এবং সিনিয়র এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ অন্য কর্মকর্তারা। জোহেব আহমেদ বলেন, ‘গ্রাহকদের বাড়তি সুবিধা ও আনন্দ দেওয়া ওয়ালটনের অন্যতম লক্ষ্য। এই ডিনার অনুষ্ঠান তাঁদের জন্য একটি সুখস্মৃতি হয়ে থাকবে।’

উল্লেখ্য, গত ৮ এপ্রিল শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ৩০ জুন পর্যন্ত। চলতি সিজনে এখন পর্যন্ত ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন ৬ জন ক্রেতা। এ ছাড়া অসংখ্য ক্রেতা নগদ অর্থ ও বিভিন্ন উপহার পেয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

ফ্রিজ-এসি কিনেই মিলল প্রিয় তারকার দেখা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত