সংবাদ

মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:১৮ পিএম

মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজার মডেল থানা। ছবি : সংবাদ

মৌলভীবাজার জেলা শহরের একটি ফ্ল্যাট থেকে শুক্লা সিনহা (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাতে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শুক্লা সিনহা মৌলভীবাজার শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংহের মেয়ে। চাকরির সুবাদে তিনি ওই এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর থেকে শুক্লার মুঠোফোন বন্ধ পাচ্ছিলেন স্বজনেরা। যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন মা পরিচিতদের মাধ্যমে মেয়ের খোঁজ নিতে বলেন। প্রতিবেশীরা ওই ফ্ল্যাটে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ফ্যানের সঙ্গে শুক্লার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শুক্লার সহকর্মীরা জানান, তিনি অত্যন্ত শান্ত ও দায়িত্বশীল ছিলেন। তার এমন মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত