সংবাদ

পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলা কাটলেন স্ত্রী

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:২৪ পিএম

পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলা কাটলেন স্ত্রী
ছবি : সংগৃহীত

লালমনিরহাট জেলা শহরের বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (১৩ মে) সকালে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবকের নাম হৃদয় ইসলাম (২৬)। তিনি শহরের বাবুপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে (১৯) আটক করেছে পুলিশ। জান্নাতুল আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার রুহুল কুদ্দুসের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হৃদয় ইসলাম। এ সময় স্ত্রী জান্নাতুল ফেরদৌস ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। হৃদয়ের চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. করিম বাদশা বলেন, আহত যুবকের গলায় গভীর ক্ষত হয়েছে। তার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

আহত হৃদয়ের বাবা এরশাদ আলী জানান, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে হৃদয় ও জান্নাতুলের বিয়ে হয়। প্রথম কয়েক মাস সংসার ভালোভাবে চললেও গত ১৪-১৫ মাস ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল।

তিনি অভিযোগ করেন, জান্নাতুল তার ছেলেকে মানসিকভাবে নির্যাতন করতেন। বুধবার সকালে হঠাৎ হৃদয়ের চিৎকার শুনে পাশের ঘর থেকে গিয়ে দেখেন, সে রক্তাক্ত অবস্থায় গলা চেপে ধরে আছে এবং পাশে জান্নাতুল ছুরি হাতে দাঁড়িয়ে আছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলা কাটলেন স্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত