সংবাদ

সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত রাখার আহ্বান

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:০৫ পিএম

সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত রাখার আহ্বান
নেছারাবাদে সুন্দরবন রক্ষা ও প্লাস্টিক দূষণরোধে সচেতনতামূলক সভা। ছবি : সংবাদ

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনাঞ্চলকে প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা থেকে বাঁচাতে নেছারাবাদে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা সদরের তৃণা কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ এই অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করে।

‘ইয়ুথ ফর দ্য সুন্দরবন’ নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক সুবর্ণা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ। হারিসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াহিদুজ্জামান মানিক ও ধীরেন হালদার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ।

সভায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার সুন্দরবনের নদী, খাল ও বন্য প্রাণীর জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলছে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নদীর পানি দূষিত করছে এবং জলজ সম্পদ ধ্বংস করছে। সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীরাই পরিবেশ রক্ষার প্রধান শক্তি। তাদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই দূষণ প্রতিরোধ করা সম্ভব নয়।

অনুষ্ঠানে রূপান্তরের পিরোজপুর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিদা বানু সোনিয়া, সুন্দরবন জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ইয়ুথ ফর দ্য সুন্দরবনের সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে কঠোর নজরদারি ও বর্জ্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত রাখার আহ্বান

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত